একদিন আগেই শেষ হবে সিইএস ২০২২

১ জানুয়ারি, ২০২২ ২১:৪৫  
চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের প্রদর্শণী ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’ ২০২২। তবে করোনা মহামারির প্রভাব পুনরায় ফিরে আসায় একাধিক প্রযুক্তি কোম্পানি ফিজিক্যালি এতে অংশগ্রহণ বাতিল করেছে। এসব পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হবে এবারের আয়োজন। খবর এনগ্যাজেট। সিইএসের আয়োজক সংস্থা দ্য কনজ্যুমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (সিটিএ) জানিয়েছে, এবছর ৫ থেকে ৭ জানুয়ারি প্রদর্শণী অনুষ্ঠিত হবে। আর ৩ ও ৪ জানুয়ারি মিডিয়া-অনলি অনুষ্ঠান হবে, যেখানে সংবাদ সম্মেলন ও মূল প্রবন্ধ উপস্থাপন হবে। এবারের আয়োজনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মাস্ক পরা ও ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখানো ছাড়া প্রদর্শণীতে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া সিইএসে প্রবেশের ২৪ ঘন্টা আগে করোনা ভাইরাসের ‘র‍্যাপিড টেস্ট’ করাতে হবে। যদি সিইএস ভেন্যুতে কারো করোনা উপসর্গ দেখা দেয়, তাহলে তাকে ফাস্ট এইড স্টেশনে বিষয়টি অবহিত করার জন্যও বলা হয়েছে। এছাড়া লাস ভেগাস ছাড়ার আগে যেসব অংশগ্রহণকারীর করোনা পরীক্ষার প্রয়োজন হবে তাদের জন্য পিসিআর টেস্টের ব্যবস্থা থাকছে। ডিবিটেক/বিএমটি